পাঁচ ডোরাকাটার জন্য সাজছে লালপাহাড়ির দেশ। - 24 Ghanta Bangla News
Home

পাঁচ ডোরাকাটার জন্য সাজছে লালপাহাড়ির দেশ।

Spread the love

বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম

উত্তরবঙ্গের শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের পরে পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় টাইগার সাফারি গড়ে উঠতে চলেছে ঝাড়গ্রামে। নতুন সরকার প্রথম রাজ্য বাজেটেই টাইগার সাফারি গড়ে তোলার জন্য ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছে। ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের উল্টো দিকের ২৬২ একর শাল জঙ্গলে গড়ে উঠবে টাইগার সাফারি। রাজ্যের বনমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, আগামী ইংরেজি নববর্ষেই বেঙ্গল সাফারি থেকে ৫টি বাঘ এনে ঝাড়গ্রামের টাইগার সাফারি শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *