Mamata in Delhi: 'পুলিশ ওদের কমরেড হয়ে গিয়েছে', দিল্লি থেকে 'বিজেপিকে হটানোর' ডাক মমতার | Former cm Mamata banerjee want ganesh kumar resignation - 24 Ghanta Bangla News
Home

Mamata in Delhi: ‘পুলিশ ওদের কমরেড হয়ে গিয়েছে’, দিল্লি থেকে ‘বিজেপিকে হটানোর’ ডাক মমতার | Former cm Mamata banerjee want ganesh kumar resignation

Spread the love

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: PTI

নয়া দিল্লি: রবিবার দিল্লিতে ইন্ডিয়া জোটের মেগা কর্মসূচি। বিজেপির বিরুদ্ধে পথে বিরোধীদের একাংশ। দিল্লির রামলীলা ময়দানে হচ্ছে এই কর্মসূচি। আজ সেখানেই উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে মুখ্য় নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার সহ বিজেপিকে (BJP) তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি। অভিযোগ করেছেন, মন্দিরের টাকা থেকে গুরুদ্বার এমনকী ওয়াকফ সম্পত্তির টাকাও বিজেপি (BJP) লুট করেছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

এ দিন, ফের একবার মমতা অভিযোগ করে বলেছেন, তাঁকে গৃহবন্দী করে রাখা হয়েছে বাংলায়। বলেছেন, “মা বোনের সম্মান, ভোট লুট করেছে, ভ্যানিশ আপনি কবে ভ্যানিশ হবেন?” বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “মন্দিরের টাকা চুরি করে, গুরুদ্বারের টাকা লুট করে, ওয়াকফ প্রপার্টি লুট করেছে, সংবিধান লুট করেছে।”

তাঁর দাবি পুলিশকে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, “পুলিশকে দিয়ে পার্টির কাজ করায়। পুলিশ ওদের কমরেড হয়ে গিয়েছে। বিজেপি যাবে…বিজেপি যাবে…বিজেপি যাবে…।” এরপরই গৃহবন্দী করে রাখার কথা বলেন তিনি। মমতা বলেছেন, “আমায় বলেছে ঘর থেকে না বেরতে। হাউস অ্যারেস্ট করে রেখেছে।” এরপর নতুন প্রজন্মের উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, “নতুন প্রজন্মকে বলছি একসঙ্গে লড়ুন… বিজেপি হটাও…দেশ বাঁচাও।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *