৬ গোলে জিতে লা লিগার শীর্ষে বার্সেলোনা
পরপর দুই ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরল এফসি বার্সেলোনা। প্রথমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে PSG-র বিরুদ্ধে হার। তার পরে এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছেও হারতে হয় বার্সাকে। সেই ধাক্কা সামলে জয়ে ফিরল তারা। লা লিগায় আলাবেসের বিরুদ্ধে ৬-১ গোলে দাপুটে জয় পেল বার্সা। জোড়া গোল করলেন লামিনে ইয়ামাল ও রাফিনিয়া। বাকি দুটো গোল ফের্মিন ও অ্যান্টনি গর্ডনের। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে উঠে এল হান্সি ফ্লিকের দল।