বিশ্বকাপের কথা ভেবে বড় সিদ্ধান্ত রোহিতের, এই টুর্নামেন্টে খেলবেন হিটম্যান - 24 Ghanta Bangla News
Home

বিশ্বকাপের কথা ভেবে বড় সিদ্ধান্ত রোহিতের, এই টুর্নামেন্টে খেলবেন হিটম্যান

Spread the love

বিজয় হাজারে ট্রফিতে খেলবেন রোহিত শর্মা

একাধিক রিপোর্টে প্রকাশ, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের ODI সিরিজ় শেষ হওয়ার পরে মুম্বই দলের সঙ্গে যোগ দিতে পারেন রোহিত। ওই সিরিজ় চলবে ১৩ থেকে ১৯ ডিসেম্বর। অন্য দিকে, বিজয় হাজারে ট্রফির লিগ পর্ব শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। ফলে ৩৮ বছর বয়সি রোহিত গ্রুপ পর্বের শেষ দিকের ম্যাচগুলিতে খেলতে পারবেন।

বিজয় হাজারে ট্রফির নকআউট পর্ব হওয়ার কথা ২ থেকে ৮ জানুয়ারি। MCA সূত্রে জানা গিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ের পরে খেলতে পারবেন বলে জানিয়েছেন রোহিত। তবে কতগুলি ম্যাচে তাঁকে পাওয়া যাবে, তা পরে জানাবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *