Sanhati Yatra Live: কালীঘাটে পুজো দিলেন মমতা, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সংহতি যাত্রা – Bengali News | Sanhati yatra live Mamata Banerjee Abhishek Banerjee Sanhati Yatra, performed puja at Kalighat
কালীঘাটে পুজো দিলেন মমতা Image Credit source: TV9 Bangla
কলকাতা: আজ, সোমবার সংহতি যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে থাকবেন অভিষেকও। হাজরা থেকে মিছিল শুরু হওয়ার কথা। একদিকে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই রাজপথে বেরোচ্ছে সংহতি যাত্রা। শর্ত সাপেক্ষে এই যাত্রার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। মিছিল থেকে এমন কোনও ভাষণ দেওয়া যাবে না, যাতে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে। হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে যাবেন মুখ্যমন্ত্রী।