নজর কাড়ল প্রিয়ঙ্করের প্রথম ছবি
পরিচালক প্রিয়ঙ্কর বলছেন, ‘আমি একেবারেই আশা করিনি এ রকম কোনও পুরস্কার পাবো। তসভির খুব কম্পিটিটিভ একটা ফেস্টিভ্যাল। শুধু ভারতীয় নয়, পাকিস্তান, নেপাল, কান, বার্লিন থেকেও ফিল্ম আসে এখানে। অ্যাক্রস ক্যাটাগরি আমি জিতেছি। নতুন পরিচালক হিসেবে এটা আমার কাছে বিরাট ব্যাপার। রিটা মেহর, যিনি এই ফেস্টিভ্যালটা রান করেন, ওঁর খুব পছন্দ হয়েছে ছবিটা। আমরা তেমন ভাবে কাউকে ডাকতে পারিনি। দর্শক ইন্টারেস্ট নিয়ে টিকিট বুক করে গিয়েছেন। সেটাই অনেক। তসভিরের টিম ভেবেছে আমি ডিজ়ার্ভ করি, এটাই এনকারেজিং। আপাতত পরের প্রজেক্টটা লিখছি, ডেভলপ করছি। এবার দেখার ছবিটা নেক্সট কোথায় ট্রাভেল করে।’