করবা চৌথে সলমন-ঐশ্বর্যার রোমান্টিক ছবি শেয়ার, সমালোচনার মুখে বনশালি প্রোডাকশন
কমেন্ট বক্সে ক্ষোভ উগরে দিয়ে এক ব্যবহারকারী লেখেন, ‘যাঁরা এই পোস্টটি করেছেন, তাঁরা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। তাঁরা খুব ভালো করেই জানতেন তাঁরা কী করছেন।’ অনেকের মতে, রণবীর কাপুর-আলিয়া ভাট অভিনীত বনশালির আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রচারের আলো টানতেই এই ‘রোলব্রেকিং’ বা অ্যাটেনশন ফার্মিং করা হয়েছে। নেটিজ়েনরা পোস্টটিকে ‘বিশুদ্ধ বেপরোয়াপনা’ ও ‘অত্যন্ত লজ্জাজনক’ বলে নানা আপত্তিকর মন্তব্য করেন।