পুজোর সম্মান প্রদান মঞ্চেও রাজনৈতিক মন্তব্য শিশিরের
প্রাক্তন সাংসদের দাবি, সংবিধানেও এমন ইঙ্গিত রয়েছে। এটাই ভারতের ইতিহাস। তবে সেই দুই রাজনৈতিক শক্তি কারা তা স্পষ্ট করেননি তিনি। রাজ্যে পালাবদলের পরে বামেদের রাজনৈতিক ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা নিয়ে শিশিরের বক্তব্য, বামেরা প্রাণপণ চেষ্টা করলেও খুব একটা সুবিধা করতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি নিয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘ওর হুমকির কোনও মূল্য নেই। আগে আদালত থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করে আনুক।’ রাজনৈতিক মন্তব্যের পাশাপাশি জেলার ভবিষ্যৎ নিয়ে যে তিনি আশাবাদী তা জানিয়ে শিশির বলেন, ‘ধান, পান, মাছ ও ফুলের উৎপাদনে সমৃদ্ধ পূর্ব মেদিনীপুর আগামী দিনে দেশের অন্যতম সমৃদ্ধশালী জেলা হয়ে উঠতে পারে।’