ধনতেরাসে নজর কাড়ছে ভিন্টেজ লেস জুয়েলারি
এই গয়না বানিয়ে বেশ ভালোই সাড়া পেয়েছেন নিয়তি। তাঁর কথায়, কোনও একটা নির্দিষ্ট এজগ্রুপ থেকে সাড়া পেয়েছেন, এমন নয়। কোনও টার্গেট অডিয়েন্সের কথা ভেবেও তিনি গয়না বানাননি। জিনিসটা খুব বেশি কেউ দেখেননি, তাই প্রায় সবারই ভালো লেগেছে। ‘আমার অফলাইন ইভেন্টে আমি সবাইকে বলি জুয়েলারিগুলো ছুঁয়ে দেখতে। প্রতিটা থ্রেড ছুঁয়ে দেখা সত্যিই খুব এক্সাইটিং একটা ব্যাপার। আমি নিজেকে জুয়েলারি ডিজ়াইনার বলি না। আমি ক্রিয়েটর। এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। বিডেড জুয়েলারি বানাতাম একটা সময়ে। তার পর সেরামিক নিয়ে কাজ করি। মাস ম্যানুফ্যাকচারিং দেখেছি। সেখান থেকে শেখার চেষ্টা করেছি। কিন্তু তার পর অনেক রিসার্চ, এক্সপেরিমেন্ট করে আমি কী করে গয়না বানাতে পারি, শিখেছি। যখন যে রকম অনুভব করি সে রকম ডিজ়াইন করি। আমার ব্র্যান্ড আমার সন্তানের মতো। যা অনুভব করি, আমার শিল্পে তা ফুটে ওঠে,’ বক্তব্য নিয়তির।