২৫ বছরে রাজনৈতিক হিংসার বিল হওয়া পরিবারের দস্যদের একজনকে চাকরি দেবে রাজ্য
নবান্ন সূত্রে খবর, সরকারের এই স্কিমে ২০১৯ ও ২০২৪-এর লোকসভা এবং ২০২১–এর বিধানসভা নির্বাচনের পরে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে বাড়তি গুরুত্ব দেওয়ার ভাবনা–চিন্তা রয়েছে।
প্রসঙ্গত, রাজনৈতিক হিংসার বলি হওয়া কোনও ব্যক্তির পরিবারকে সরাসরি এই প্রথম স্থায়ী চাকরি দিচ্ছে রাজ্য সরকার। স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকদের বক্তব্য, ‘আগে এই ধরনের ক্ষেত্রে নিহতদের পরিবারের সদস্যরা পুলিশে হোমগার্ড কিংবা কনস্টেবলের চাকরি পেতেন।’ তৃণমূল জমানায় সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার চলও ছিল। এমনকী, শেষের দিকে চুক্তির ভিত্তিতে কিছু নিয়োগ হয়েছিল। এবার অবশ্য রাজ্য সরকার চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে প্রত্যেককে স্থায়ী পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।