সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূল নেতা অজিত মাহাতো
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার বাসিন্দা ২৪ বছর বয়সি যুবক সজল দাস বৃহস্পতিবার ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ওই যুবক জানান, অজিত মাহাতো তাঁকে বন দপ্তরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে অভিযোগকারী ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে চার দফায় মোট ১০ লক্ষ টাকা অজিতকে দেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অজিত চাকরির ব্যবস্থা করেননি এবং টাকা ফেরতও দেননি বলে যুবকের অভিযোগ। আরও গুরুতর অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে অজিত তাঁকে প্রাণনাশের হুমকি দেন। এমনকী ওই যুবকের কাছ থেকে অতিরিক্ত আরও ২ লক্ষ টাকা দাবি করা হয়।