আবাসনে মদের দোকানে পুরসভার আলাদা মানদণ্ড খারিজ হাইকোর্টে - 24 Ghanta Bangla News
Home

আবাসনে মদের দোকানে পুরসভার আলাদা মানদণ্ড খারিজ হাইকোর্টে

Spread the love

বিচারপতির পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট দোকানের জন্যে আবগারি দপ্তরের অনুমোদন ছিল। পুরসভাও আগে দু’বার ব্যবসা চালানোর সার্টিফিকেট দিয়েছিল। এমনকী আবাসনের সম্পাদক আদালতে লিখিত ভাবে জানিয়েছেন, দোকানের কারণে বাসিন্দাদের কোনও অসুবিধা হচ্ছে না এবং আইনশৃঙ্খলার সমস্যা না হলে ব্যবসা চালাতে আপত্তি নেই। এর পরেই আদালতের পর্যবেক্ষণ, কলকাতা পুর–আইনের বিধিনিষেধের উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট রাস্তা ‘মেজর রোড’ কি না, তার প্রস্থ বা যান চলাচল নিয়ে স্পষ্ট ব্যাখ্যাও দেয়নি পুরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *