রাজ্য নিজে কেন সিবিআই নির্দেশ দিচ্ছে না, প্রশ্নবাণ সুপ্রিম কোর্টের
রাজুর পাল্টা যুক্তি, ‘এই মামলার আবেদনকারী ইডি৷ রাজ্য সরকার কী করবে, সেটা পুরোপুরি তাদের সিদ্ধান্ত৷ মনে রাখতে হবে, শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রী এখানে একমাত্র অভিযুক্ত নন৷ রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তাদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে৷ তাঁদের মধ্যে অনেকে এখনও কর্মরত৷ তাঁরা এখনও প্রভাব খাটাতে পারেন৷’ রাজুর সংযোজন, ‘জাস্টিস মাস্ট নট অনলি বি ডান, বাট মাস্ট অলসো বি সিন টু বি ডান৷’ রাজুর ব্যাখ্যা খারিজ করে বিচারপতি মিশ্র পাল্টা বলেন, ‘যে পুলিশ অফিসারদের কথা আপনি বলছেন, তাঁরা তো আপনাদের সরকারের অধীনেই কাজ করছেন৷’ রাজু তখন বলেন, ‘যে সরকারের অধীনেই কর্মরত হোন না কেন, এই পুলিশ অফিসাররা তদন্তে প্রভাব বিস্তার করতেই পারেন৷ তা ছাড়া সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ না–দিলে প্রশ্ন উঠবে, সুপ্রিম কোর্ট কোনও পদক্ষেপ করেনি৷’