সুস্বাস্থ্যের জন্য বাস্তু মতে রাখুন জল। Ei Samay
ক’দিন পরেই আলোর উৎসব দীপাবলি। তবে তার আগেই রয়েছে ধনতেরস। ধর্মীয় বিশ্বাস, এই দিন ধনলক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন অনেকেই সৌভাগ্য লাভের আশায় সোনা, রুপোর কেনেন। অনেকে আবার নতুন বাসনপত্র কেনেন। তবে এই aউৎসবের তাৎপর্য শুধু ধনসম্পদ লাভ নয়। একই ভাবে কামনা করা হয় পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু।
যা যা জানবেন
-
ধনতেরাস ২০২৬ কবে পালিত হবে?
-
ধন্বন্তরীর পুজো কেন করা হয় এই দিন?
-
জল রাখার জন্য কোন দিক শুভ?
-
কোন পাত্র ব্যবহার করবেন?
-
সুস্বাস্থ্যের জন্য কী করবেন?
জ্যোতিষ গণনা অনুযায়ী, এই বছর ধনতেরাস পালিত হবে ৬ নভেম্বর, শুক্রবার। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সমুদ্র মন্থনের সময় অমৃতের কলস হাতে আবির্ভূত হয়েছিলেন ধন্বন্তরী। তাঁকে আয়ুর্বেদের প্রবর্তক এবং দেবতাদের চিকিৎসক হিসেবে পুজো করা হয়। তাঁর আরাধনার মাধ্যমেই সুস্থ শরীর, রোগমুক্ত জীবন ও দীর্ঘায়ু কামনা করেন ভক্তরা। বাস্তু বিশ্বাস অনুসারে, এই ক্ষেত্রে কামাল করতে পারে এক গ্লাস জল। কী ভাবে?
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির বিভিন্ন দিকের সঙ্গে জীবনের নানা দিকের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। এর মধ্যে উত্তর এবং উত্তর-পূর্ব দিককে স্বাস্থ্য, শুদ্ধতা ও শরীরের শক্তির সঙ্গে যুক্ত করা হয়। প্রচলিত বাস্তু বিশ্বাস, বাড়ির এই দিক পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। পরিবারের কোনও সদস্য দীর্ঘদিন অসুস্থ থাকলে তাঁর ঘরের দিক এবং সেখানে রাখা জিনিসপত্রের দিকেও নজর দেওয়া প্রয়োজন।