ডিএসএ-র জমিতে থাকা রেস্তোরাঁ ভাঙার সিদ্ধান্ত
জানা গিয়েছে, শুধু পুরসভা নয়, ডিএসএ মাঠ সংলগ্ন ১১টি দোকান মালিককে সরকারি জায়গায় বেআইনিভাবে নির্মাণের অভিযোগে সদর মহকুমা শাসকের দপ্তর থেকেও নোটিস পাঠানো হয়েছে। অম্লান বলেন, ‘শহর জুড়ে বেআইনি নির্মাণের বিষয়টি নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে ডিএসএ-র সরকারি জায়গায় একাধিক রেস্তোরাঁ ও দোকান তৈরি হয়েছে। এ নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। কিন্তু ওই সব রেস্তোরাঁ ও দোকান মালিক বৈধ কোনও নথিপত্র দেখাতে পারেননি। ফলে সেগুলি অবিলম্বে ভেঙে ফেলা হবে। পনেরো দিনের মধ্যে নিজেরা সরে না গেলে পুরসভা, প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’