সামসেরগঞ্জে এনকাউন্টারকে সমর্থন বিজেপি নেতার পরিবারের, শুরু রাজনৈতিক বিতর্কও
যদিও, এই নিয়ে প্রশ্ন তুলেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে পরপর এনকাউন্টারে অভিযুক্তদের মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। অপরাধীদের পক্ষে কথা বলছি না, কিন্তু প্রকৃত অপরাধীকে চিহ্নিত করার দায়িত্ব আদালতের, থানা বা কোনও রাজনৈতিক দলের নয়। বিচার শেষ হওয়ার আগেই অভিযুক্তের মৃত্যু হলে অপরাধের নেপথ্যে আর কারা জড়িত, তা জানার সুযোগও হারিয়ে যায়।’ এই ঘটনা পুলিশের প্রশিক্ষণ ও দক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে বলে দাবি তাঁর। দোষীদের আইনি পথে শাস্তি নিশ্চিত করাই জরুরি বলেও মনে করেন এই কংগ্রেস নেতা।