BP Singh: প্রয়াত 'CID' ও ‘Aahat’ খ্যাত পরিচালক বিজেন্দ্র | Bp singh creator of cid and aahat dies at 77 due to heart attack - 24 Ghanta Bangla News
Home

BP Singh: প্রয়াত ‘CID’ ও ‘Aahat’ খ্যাত পরিচালক বিজেন্দ্র | Bp singh creator of cid and aahat dies at 77 due to heart attack

Spread the love

ভারতীয় টেলিভিশনের ইতিহাসের অন্যতম সফল প্রযোজক ও পরিচালক বিজেন্দ্র পাল সিং (বি.পি. সিং) প্রয়াত। মঙ্গলবার ভোরে তীব্র হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নয়ের দশকের জনপ্রিয় ক্রাইম থ্রিলার ‘সিআইডি’ (C.I.D) এবং রোমাঞ্চকর হরর ধারাবাহিক ‘আহট’-এর মতো কালজয়ী শো-এর স্রষ্টা ছিলেন তিনি। তাঁর প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

চলচ্চিত্র নির্মাতা ও ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন’ (IFTDA)-এর সভাপতি অশোক পণ্ডিত সোশাল মিডিয়ায় পোস্ট করে প্রবীণ এই পরিচালকের প্রয়াণের খবর নিশ্চিত করেছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন।

ইনস্টাগ্রামে বিজেন্দ্র পাল সিংয়ের একটি ছবি পোস্ট করে অশোক পণ্ডিত লেখেন, “আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রখ্যাত প্রযোজক-পরিচালক বি.পি. সিং জির প্রয়াণের খবরে অত্যন্ত মর্মাহত। তিনি একজন অসাধারণ রূপকার ছিলেন, যিনি ‘সিআইডি’ এবং ‘আহট’-এর মতো ক্রাইম ও থ্রিলার শোগুলির মাধ্যমে গোটা দেশকে বহু বছর ধরে মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর সৃষ্ট কাজ আগামী প্রজন্মের নির্মাতাদের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।”

বি.পি. সিংয়ের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করে অশোক পণ্ডিত আরও বলেন, “তাঁর মতো একজন মানুষ ও গুণী পরিচালকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পেরে নিজেকে ধন্য মনে করি। বিনোদন জগতে তাঁর অসামান্য অবদান আমরা চিরদিন শ্রদ্ধার সঙ্গে মনে রাখব।”

বি.পি. সিং কেবল ভারতীয় টেলিভিশনের অন্যতম দীর্ঘমেয়াদী ধারাবাহিক ‘সিআইডি’-র নেপথ্য কারিগরই ছিলেন না, পর্দাতেও তাঁর উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছিল। এই ধারাবাহিকেই তিনি উপ-পুলিশ কমিশনার (DCP) ‘শমশের সিং চিত্রোলে’-র ভূমিকায় অভিনয় করে আলাদা পরিচিতি পান। ক্যামেরার পেছনের সুনিপুণ পরিচালনার পাশাপাশি পর্দায় তাঁর কড়া অথচ মজাদার অভিনয় আজও দর্শকদের স্মৃতিতে অমলিন। তাঁর প্রয়াণে ভারতীয় টেলিভিশন এক দূরদর্শী প্রযোজক ও সৃজনশীল ব্যক্তিত্বকে হারাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *