‘দ্য ইন্ডিয়া হাউস’-এ সাই মঞ্জরেকরের নতুন অবতার
ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত এক সূত্রের দাবি, এই ছবিতে সাই–এর চরিত্র, তাঁর আগের কাজগুলির থেকে একেবারেই আলাদা। চরিত্রের সাজপোশাকে পিরিয়ড ড্রামার ছাপ স্পষ্ট। তাঁর মতে, ছবিতে এমন এক নারীর গল্প উঠে আসবে, যে নিজের ব্যক্তিগত পরিসরের চেয়ে বৃহত্তর কোনও আদর্শের জন্য লড়ছে। চরিত্রটির মধ্যে রয়েছে দৃঢ়তা। ফলে সাই–এর অভিনয়ের এক নতুন দিক যে দশর্করা দেখতে পাবেন, তা আশা করি যায়। ছবির শুটিং সবে শুরু হয়েছে। আপাতত আগামী কয়েকটাদিন তাঁকে এস্তোনিয়াতেই কাটাতে হবে।