রবিবার গভীর রাতে কেন ১ ঘণ্টা পিছিয়ে গেল ঘড়ির কাঁটা? | Why clock shifted back by one hour on Sunday midnight - 24 Ghanta Bangla News
Home

রবিবার গভীর রাতে কেন ১ ঘণ্টা পিছিয়ে গেল ঘড়ির কাঁটা? | Why clock shifted back by one hour on Sunday midnight

Spread the love

রবিবার এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে ইউরোপবাসী। রাত ঠিক ১টা ৫৯ মিনিটের পর ২ টো বাজার বদলে আবার ১টা বেজে গিয়েছে। অর্থাৎ ১ ঘণ্টা পিছিয়ে গিয়েছে সময়। গভীর রাতে ঘটেছে বলে ঘটনাটির সাক্ষী হয়ত অনেকেই ছিলেন না, তবে সময়ের হিসেব এভাবে পিছিয়ে যাওয়ার ঘটনা ইউরোপে ঘটে প্রতি বছরই।

রবিবার ছিল ২৫ অক্টোবর। এদিন ঘড়ির কাঁটা ১ ঘণ্টা পিছিয়ে যাওয়ার কারণ হল ডেলাইট সেভিং টাইম (Daylight Saving Time – DST) বা সামার টাইম শেষ হওয়া এবং স্ট্যান্ডার্ড টাইম বা ‘শীতকালীন সময়’ (Winter Time)-এ ফিরে যাওয়া।

আসলে ইউরোপের দেশগুলিতে শরৎকালের শেষের দিকে দিন ছোট হতে শুরু করে এবং রাতের দৈর্ঘ্য বাড়ে। তাই প্রাকৃতিক আলোর সঠিক ব্যবহার করতে এবং ঘড়ির সময়কে সূর্যোদয় ও সূর্যাস্তের সঙ্গে মিলিয়ে দিতে ঘড়ির কাঁটা ১ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।

এই হিসেবে প্রতি বছর মার্চ মাসের শেষের দিকে দিনের আলো বেশি পাওয়ার জন্য ইউরোপ জুড়ে ঘড়ির কাঁটা ১ ঘণ্টা এগিয়ে দেওয়া হয়। অক্টোবর মাসের ২৫ তারিখে সেই সামার টাইমের মেয়াদ শেষ হয়, যার ফলে ঘড়ি আবার আগের জায়গায় অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইমে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

এটি প্রতি বছরই ঘটে। তবে প্রত্যেক বছরই যে তারিখটি ২৫ অক্টোবর হয়, তা নয়। নিয়ম অনুযায়ী ইউরোপে প্রতি বছর অক্টোবর মাসের শেষ রবিবার ঘড়ির কাঁটা ১ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। মার্চের শেষ রবিবার সামার টাইম শুরু হয়। ওইদিন যখন রাত ২ টো বাজে, তখন সেটা ৩ টে করে দেওয়া হয়। আর অক্টোবরের শেষ রবিবার রাত ২টো বাজলে সেটা ১টা হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *