‘হলদিয়া পুরভোটে বউনি করতে দেব না…’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
এই রাজ্যে গত বিধানসভা ভোটে ৪৬% ভোট পেয়ে সরকার গড়েছে বিজেপি। সেই কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি এই রাজ্যে ৬০ শতাংশের বেশি ভোট পেয়ে, সব নির্বাচনে জিতবে। তাঁর দাবি, ‘ফলতা পুননির্বাচন, রেজিনগর, নন্দীগ্রামে প্রমাণ হয়েছে। আগামী দিনে কর্পোরেশন-পুরসভা ভোটে প্রমাণ হবে। পঞ্চায়েত ভোটে প্রমাণ হবে।’
তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মলয় সিনহা বলেন, ‘খাতা খুলবে কি করে। ওদের (তৃণমূল) অস্তিত্ব নেই। নন্দীগ্রামে প্রার্থী দিতে পারেনি। ওদের ব্যাঙ্কেও খাতা নেই। ফলে খাতা খোলার কোনও প্রশ্ন নেই।’