পরপর মন্দির থেকে বিগ্রহ ও গয়না চুরি, চাঞ্চল্য গোঘাটে, তদন্তে পুলিশ - 24 Ghanta Bangla News
Home

পরপর মন্দির থেকে বিগ্রহ ও গয়না চুরি, চাঞ্চল্য গোঘাটে, তদন্তে পুলিশ

Spread the love

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোলপুর গ্রামের একটি নারায়ণ মন্দির এবং একটি শীতলা মায়ের মন্দিরে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, প্রথমে নারায়ণ মন্দিরের তালা ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। তালা ভাঙতে সক্ষম হলেও, মূল মন্দিরের ভিতরে ঢুকতে পারেনি তারা।

অন্য দিকে, শীতলা মায়ের মন্দিরের তালা ভেঙে ভিতরে ঢুকে ঠাকুরের সোনার গয়না এবং মন্দিরে থাকা লক্ষ্মীনারায়ণের বিগ্রহ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রসঙ্গত, গোঘাটের কাঁটাপুরে দু’টি মন্দিরে চুরি হয় গত ১৩ অক্টোবর, ২০ অক্টোবর গোঘাটের আনুর গ্রামের হারাধন মল্লিকের বাড়িতে, ১১ অক্টোবর গোঘাটের চাঁদপুর ও কামালচক গ্রামে দুই থেকে তিনটি মন্দিরে চুরি হয়।এই বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদ মধ্যবঙ্গ প্রান্তীয় কার্যকর্তা সুভাশিস মল্লিক বলেন, ‘এটা পুলিশ ও প্রশাসনের ব্যর্থতা। মন্দিরে চুরি ধর্মীয় ভাবাবেগে আঘাত হানছে। পুলিশের উচিত, দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *