বোটিং ক্লাবে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, সিসিটিভি বিকলে প্রশ্ন
এ দিকে, বিনোদনমূলক এই ক্লাবের সিসিটিভি ক্যামেরা অচল থাকা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার চরম গাফিলতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। কেন ক্যামেরা অচল ছিল, ক্যামেরাগুলি নিয়মিত রক্ষণাবেক্ষণ কেন করা হয় না— এ সব প্রশ্ন উঠছে। স্থানীয়দের অভিযোগ, সিসিটিভি ক্যামেরা বিকল থাকার দাবি সত্য হলে তা নিছক প্রযুক্তিগত ত্রুটি বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ, জনসাধারণের বিনোদনস্থলে নিরাপত্তার ব্যবস্থা কতটা কার্যকর, তা যাচাই করা জরুরি।