খেলবেন না দেশের হয়ে, চোট সারিয়ে IPL-এ নামাই লক্ষ্য হার্দিকের? - 24 Ghanta Bangla News
Home

খেলবেন না দেশের হয়ে, চোট সারিয়ে IPL-এ নামাই লক্ষ্য হার্দিকের?

Spread the love

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম প্রধান ভরসা হার্দিক পান্ডিয়ার চোটের তালিকা আরও দীর্ঘ হলো। ডান পায়ে চোটের কারণে ফের কয়েক মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেলেন তিনি। তবে তিনি চোট পেলেও, এখনই তাঁর ফেরা হচ্ছে না মাঠে। হিন্দি দৈনিক ‘দৈনিক জাগরণ’-এর এক রিপোর্টে দাবি করা হয়েছে, হার্দিকের চোট এতটাই গভীর যে, সমস্ত আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ় ও ভারতের ঘরোয়া মরশুমে খেলতে পারবেন না তিনি। সরাসরি ২০২৭ সালের IPL-এ নামতে পারেন তিনি।

রিহ্যাব চলছে হার্দিকের

বর্তমানে BCCI-এর সেন্টার অফ এক্সিলেন্সে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রিহ্যাব হচ্ছে হার্দিকের। এর আগে ধারাবাহিক ফিটনেস সমস্যার কারণে তিনি অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলের ৫০ ওভারের সিরিজ় থেকে ছিটকে গিয়েছিলেন। পরবর্তীতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে জাতীয় স্কোয়াডেও তাঁকে রাখা হয়নি। চিকিৎসকদের প্রাথমিক রিপোর্ট বলছে, ডান পায়ের শিনের ভেতরের অংশের হাড়ে অতিরিক্ত চাপ পড়ায় সেখানে নতুন করে ইনজুরি তৈরি হয়েছে।

রিপোর্টে হার্দিকের যে রিহ্যাবের সূচি প্রকাশ করা হয়েছে, তা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী, হার্দিক তিন সপ্তাহ পর হাল্কা জগিং শুরু করতে পারেন। এরপর পরবর্তী আট সপ্তাহ ধরে ধীরে ধীরে তাঁর ওয়ার্কলোড বাড়ানো হবে। অর্থাৎ, কেবল দৌড়নোর মতো ফিটনেস ফিরে পেতেই কেটে যাবে প্রায় আড়াই থেকে তিন মাস।

তবে দৌড়নো শেষ হওয়াই শেষ কথা নয়। সাধারণ ব্যাটারদের তুলনায় পেস-বোলিং অলরাউন্ডারদের ক্ষেত্রে শরীরের নিচের অংশের ওপর বেশি প্রভাব পড়ে। বোলিং রান-আপ, ফলো-থ্রু এবং ১০ ওভার বল করতে না পারা পর্যন্ত কোনও খেলোয়াড়কে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামার ছাড়পত্র দেয় না বোর্ডের মেডিক্যাল টিম। সেই কারণেই BCCI এখনই তাঁর ফেরার কোনও নির্দিষ্ট দিন ঘোষণা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *