Vijay Deverakonda Shows Off Rare Ring Stack on Koffee With Karan
গত বছর অক্টোবরে রশ্মিকা তাঁর পোষ্য কুকুর ‘অরা’-র সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। যেখানে তাঁর আঙুলে একটি ডায়মন্ড রিং দেখা গিয়েছিল। অনুরাগী থেকে শুরু করে সংবাদমাধ্যম সকলেই ধরে নিয়েছিল সেটিই হয়তো তাঁদের এনগেজমেন্ট রিং। এই প্রসঙ্গে করণের শো-তে বিজয় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাধারণ একটা আংটি দেখে রটিয়ে দিল যে ওটাই নাকি আমার দেওয়া এনগেজমেন্ট রিং! আমি সহজে রাগ করি না, কিন্তু লোকজন যদি ভাবে ওইরকম একটা আংটি আমি ওঁর জন্য কিনব, তবে সেটা আমার রুচিকে অপমান করা।’ এর পরে রশ্মিকার আঙুলে থাকা তিনটি আংটি দেখিয়ে বিজয় বিস্তারিত তথ্য প্রকাশ করেন।