অরুণাচলে ভারত-চিন সেনার সংঘাত চলছে? ITBP প্রধানের মন্তব্যে শোরগোল, মোদীকে আক্রমণে কংগ্রেস - 24 Ghanta Bangla News
Home

অরুণাচলে ভারত-চিন সেনার সংঘাত চলছে? ITBP প্রধানের মন্তব্যে শোরগোল, মোদীকে আক্রমণে কংগ্রেস

Spread the love

সম্প্রতি অরুণাচল প্রদেশের রাজনৈতিক দল ‘পিপলস পার্টি অফ অরুণাচল’ (পিপিএ) দাবি করেছিল, আপার সুবনসিরি জেলার তাকসিং সেক্টরে ভারতীয় সেনার টহলদারিতে বাধা দিচ্ছে চিন। লাল ফৌজ ক্রমশ ওই এলাকায় ক্রমশ নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে। এ বার কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ মোদীকে নিশানা করেছেন। প্রধানমন্ত্রী সংঘাতের তথ্য গোপন করছেন বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখার লক্ষ্যে গত সেপ্টেম্বরে হওয়া কোর কম্যান্ডার স্তরের বৈঠকের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

আইটিবিপি-র প্রধানের মন্তব্য বা কংগ্রেসের আক্রমণের প্রেক্ষিতে কেন্দ্রের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া না মিললেও, পিপিএ-র দাবির প্রেক্ষিতে আগেই বিবৃতি দিয়েছিল কেন্দ্র। সেই সময়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদের অভিযোগকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। দাবি করেছেন, ভারতের কোনও এলাকাই চিন দখল করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *