ইতিহাস গড়লেন ১৮-র অনাহত, প্রথম ভারতীয় হিসেবে গোল্ড ইভেন্টের সেমিতে - 24 Ghanta Bangla News
Home

ইতিহাস গড়লেন ১৮-র অনাহত, প্রথম ভারতীয় হিসেবে গোল্ড ইভেন্টের সেমিতে

Spread the love

স্কোয়াশে আন্তর্জাতিক মঞ্চে একের পর এক চমক দিচ্ছেন ভারতের অনাহত সিং। বৃহস্পতিবার আটবারের বিশ্বসেরা নূর এল শেরবিনিকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছিলেন তিনি। এ বার নজর কাড়লেন শেষ আটের ম্যাচে। সিলিকন ভ্যালি ওপেন ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে মিশরের সালমা হানিকে হারিয়ে নজির গড়লেন ১৮ বছরের তরুণী। পিছিয়ে পড়েও করলেন দুরন্ত কামব্যাক। পাঁচ গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪-১১, ১১-৮, ৪-১১, ১১-২, ১১-৫ ব্যবধানে জিতে সেমিতে জায়গা পেলেন অনাহত। গড়লেন নয়া ইতিহাস। প্রথম ভারতীয় হিসেবে পৌঁছলেন PSA গোল্ড পর্যায়ের কোনও প্রতিযোগিতার সেমি ফাইনালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *