জাতীয় পুরস্কারজয়ী অমিতের ছবিতে ব্যতিক্রমী প্রেম - 24 Ghanta Bangla News
Home

জাতীয় পুরস্কারজয়ী অমিতের ছবিতে ব্যতিক্রমী প্রেম

Spread the love

এক সঙ্গীতশিল্পী তার বালিশের সঙ্গে প্রেমে রয়েছে। কিন্তু সেই অদ্ভুত প্রেমে বাধা হয়ে দাঁড়ায় তার মা। হিংসাত্মক হস্তক্ষেপে আচমকাই ছিন্ন হয় সম্পর্কের সুতো। এর পরেই শুরু হয় মুম্বই শহরজুড়ে সেই শিল্পীর এক বেসামাল সফর। পথে আসে বন্ধুত্ব, আকাঙ্ক্ষা, নিঃসঙ্গতা এবং বাস্তবকে চিনতে না পারার দোলাচল। এই যাত্রায় তার দেখা হয় এক রহস্যময় গৃহহীন কবির সঙ্গে। ক্রমশ অপরিচিত হয়ে ওঠা শহরে সে খুঁজতে থাকে প্রেম, আশ্রয় আর সংযোগের সূত্র। অন্য দিকে, ফেলে আসা বালিশটিও যেন ধীরে-ধীরে নিজের ইচ্ছায় চলতে শুরু করে। ফ্যান্টাসি এবং উদ্ভট কল্পনার মিশেলে তৈরি এই ছবি। এখানে অস্বাভাবিক ঘটনাও কখন যেন হয়ে ওঠে ভীষণ চেনা। রং, পোশাক, সঙ্গীত এবং ভাষার অভিনব ব্যবহার ছবিটিকে দিয়েছে এক স্বতন্ত্র মেজাজ। ভারতীয় সিনেমায় ব্যতিক্রমী গল্প বলার যে ধারা রয়েছে, ‘ড্রিমবোট’ সেই ধারারই নতুন সংযোজন বলে মনে করছেন নির্মাতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *