চোটে ছিটকে গেলেন PSG-র ৩ তারকা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার বিরুদ্ধে ৪-২ গোলে দাপুটে জয় পেয়েছে প্যারিস সাঁ জাঁমা। তবে বড় ধাক্কা খেল লুইস এনরিকের দল। ACL ছিঁড়ে গিয়েছে খিচা কাভারাতস্খেলিয়ার। কয়েকদিনের মধ্যেই সার্জারি হবে তাঁর। গোটা মরশুমের জন্য তাঁর ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চোট পেয়েছে দুই তারকা ফুটবলার ওউসমানে দেম্বেলে এবং মার্কুইনহোস। থাইয়ের পেশিতে সমস্যা হয়েছে তাঁদের। অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁদের, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।