তান্ত্রিকের নির্দেশে স্ত্রী ও বাবাকে নৃশংস ভাবে খুন! বাঁকুড়ায় জোড়া খুনে সেই অভিযুক্ত হাসপাতালে ভর্তি - 24 Ghanta Bangla News
Home

তান্ত্রিকের নির্দেশে স্ত্রী ও বাবাকে নৃশংস ভাবে খুন! বাঁকুড়ায় জোড়া খুনে সেই অভিযুক্ত হাসপাতালে ভর্তি

Spread the love

তন্ত্রসাধনা এবং অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে নিজের স্ত্রী এবং বাবাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের দামোদর নদের তীরে অবস্থিত লালবাবা মানা চরে। অভিযুক্ত মঙ্গল চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে কড়া পুলিশি পাহারায় তাঁর চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালবাবা মানা চরে সপরিবার বসবাস করত এই চৌধুরী পরিবার। গ্রামবাসীদের দাবি, ওই বাড়ির ভিতরে স্বামী ও স্ত্রী দু’জনেই দীর্ঘদিন ধরে তন্ত্রসাধনা করতেন। বিশেষ বিশেষ তিথি মেনে গভীর রাত পর্যন্ত তাঁদের বাড়িতে চলত তন্ত্রের নানা পুজোপাঠ।

গ্রামের বাসিন্দা কৃষ্ণ মুরারী চৌধুরী জানান, ওই বাড়িতে সারাক্ষণই নানা পুজোপাঠ চলত। এমনকী স্বামী-স্ত্রীকে গভীর রাতে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় পুজো করতেও দেখেছেন অনেকে। আগে তাঁরা সাধারণ চাষাবাদ করেই জীবিকা নির্বাহ করতেন। কিন্তু গত প্রায় দেড় বছর ধরে সেই কাজ ছেড়ে দিয়ে সকাল থেকেই কেবল পুজোপাঠ নিয়ে ব্যস্ত থাকতেন তাঁরা। কৃষ্ণ আরও জানান, দীর্ঘকাল ধরে বাবা ও ছেলে মিলে স্থানীয় শ্মশান কালী মন্দিরে পুজো করতেন। কিন্তু গত কয়েক মাস আগে তাঁরা নিজেদের বাড়িতেই একটি নতুন কালী মন্দির তৈরি করেন এবং সেখানেই পুজো শুরু করেন। আর এর পরেই অষ্টমীর রাতে এই ঘটনাটি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *