NCPI: একমাসের ডেডলাইন শেষ, তাও উত্তর দিতে পারবেন না সুদীপ-কাকলিরা! আরও সময় চাই | NCPI MPs need more time to reply to Speaker Om Birla - 24 Ghanta Bangla News
Home

NCPI: একমাসের ডেডলাইন শেষ, তাও উত্তর দিতে পারবেন না সুদীপ-কাকলিরা! আরও সময় চাই | NCPI MPs need more time to reply to Speaker Om Birla

Spread the love

নয়া দিল্লি: ফের স্পিকারের কাছে সময় চাইল এনসিপিআই (NCPI)। ফের দু সপ্তাহ সময় চাওয়া হয়েছে। আগামী তিন নভেম্বর পর্যন্ত সময় চেয়েছেন কাকলি ঘোষ দস্তিদার সহ ২০ জন সাংসদ। এর আগে ২০ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিলেন স্পিকার। তারপরও উত্তর নেই সাংসদদের কাছে!

এই নিয়ে চতুর্থবার সময় চাইলেন সুদীপ-কাকলিরা। প্রথমে লোকসভার স্পিকার এম বিড়লার তরফে বলে দেওয়া হয়েছিল ৮ অক্টোবরই জবাব দেওয়ার শেষ দিন। গত ২২ সেপ্টেম্বর স্পিকারের অফিসের তরফে ৮ অক্টোবরের ডেডলাইন দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও ‘ডেডলাইন’ মানতে পারেননি তাঁরা। ফের ২ সপ্তাহ সময় চাওয়া হয়।

গত ৮ অক্টোবর সময় চেয়ে স্পিকারের অফিসে মেইল করা হয় সুদীপদের তরফে। সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলায় এক মাস সময় দিয়েছে এনসিপিআই সাংসদদের। তার মধ্যে দিতে হবে জবাব। ২০ অক্টোবর সেই সময় শেষ হচ্ছে। তারপরও সময় চাইতে হচ্ছে ওই ২০ জন সাংসদকে।

তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হওয়া ২০ জন সাংসদ এনসিপিআই-তে যোগ দেওয়ায় তাঁদের প্রত্যেকের সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে স্পিকার ওম বিড়লাকে ২০টি পৃথক চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ইস্যুতে মামলাও হয় সুপ্রিম কোর্টে। সেই মামলায় শীর্ষ আদালত স্পিকারকে সময় বেঁধে না দিলেও প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট জানায়, গোটা বিষয়টিতে স্পিকারের পদক্ষেপ নজরদারিতে রাখবে কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *