এটার্নালের হাত ধরে নতুন AI প্ল্যাটফর্ম আসছে?
দীপিন্দর গোয়েলের পোস্টের ছবিতে একটি ডেস্কটপ মনিটর ও ল্যাপটপের স্ক্রিনে কালো ব্যাকগ্রাউন্ডের উপর ‘DARK BY ETERNAL’ লেখা রয়েছে। Dark.ai কোনও সাধারণ গ্রাহকদের জন্য তৈরি? নাকি শুধুমাত্র ব্যবসায়িক সংস্থার জন্য AI পরিষেবা, তা এখনও নিশ্চিত নয়।
Eternal-এর নাম কেন আসছে?
প্রথমে Zomato প্রতিষ্ঠা করেছিলেন গোয়েল। পরে Eternal নামে আত্মপ্রকাশ করে সংস্থাটি। এর অধীনেই রয়েছে জ়োম্যাটো, Blinkit, Hyperpure এবং District প্ল্যাটফর্ম। এ বার এর অধীনেই আসছে চলেছে Dark.ai
দ্বিতীয় ত্রৈমাসিকের রেজ়াল্ট প্রকাশ সামনেই, তার আগেই এই ঘোষণা করলেন দীপিন্দর গোয়েল। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে Eternal-এর গ্রুপ CEO ও ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব থেকে সরে এসে ভাইস চেয়ারম্যানের ভূমিকায় যাওয়ার কথা জানিয়েছিলেন গোয়েল। তিনি আপাতত Continue Research, Temple নামে একটি ওয়্যারেবল ডিভাইস নিয়ে কাজ করছেন।