‘ভারতকে ভেঙে ফেলতে চায় অশুভ শক্তি, হাত মেলাচ্ছেন উচ্চাকাঙ্ক্ষী নেতারা…’, আক্রমণ ভাগবতের
ভারতে সরকার বদলের লক্ষ্যে বিদেশি শক্তির মদতে ষড়যন্ত্র চলছে— রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) শতবর্ষ উদ্যাপন উপলক্ষে বিজয়া দশমীর অনুষ্ঠানে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, ভারতকে দুর্বল করে ভেঙে টুকরো টুকরো করে ফেলার চেষ্টা করছে কিছু ‘অশুভ শক্তি’। ক্ষমতার লোভ ও দূরদর্শিতার অভাবে কয়েকজন উচ্চাকাঙ্ক্ষী নেতাও সেই প্রচেষ্টায় সামিল হচ্ছেন। মঙ্গলবার নাগপুরে RSS-এর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের আন্তর্জাতিক প্রচেষ্টার প্রসঙ্গ তুলে নাম না করে রাহুল-সহ বিরোধী নেতাদের উদ্দেশে আক্রমণ শানালেন RSS প্রধান।
বিস্তারিত আসছে…