চোরবাগান বিপর্যয় নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ, গ্রেপ্তার কোচবিহারের যুবক
পুলিশ ও চোরবাগান সর্বজনীন পুজো কমিটির সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন প্রবল বৃষ্টি হচ্ছিল। তার জেরে মণ্ডপে আটকে পড়েছিলেন বহু দর্শনার্থী। অভিযোগ, বেরোনোর গেটের সামনে ভিড় জমিয়েছিলেন তাঁরা। কিন্তু প্রবেশ পথ খোলাই ছিল। সেখান দিয়ে তখন লাগাতার ঢুকছিলেন অন্য দর্শনার্থীরা। তার জেরেই হুড়োহুড়ি পড়ে যায় বলে দাবি। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের।