বেলুড়মঠে ঐতিহ্যবাহী কুমারী পুজো
মহাষ্টমীতে বেলুড়মঠে পালিত হলো ঐতিহ্যবাহী কুমারী পুজো। দুর্গা জ্ঞানে দেবী রূপে এক ছোট্ট বালিকাকে বৈদিক মন্ত্রোচ্চারণ ও পুষ্পাঞ্জলির মাধ্যমে আরাধনা করা হয়। শাস্ত্র মতে, এই বিশেষ পুজোর মাধ্যমে মূলত নারী শক্তির বন্দনা করা হয়। পুষ্পাঞ্জলি, আরতি এবং প্রসাদ বিতরণের মাধ্যমে সম্পন্ন হয় এই বিশেষ পুজো। প্রতি বছরের মতো এবারও এই পুজোকে ঘিরে বেলুড়মঠে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে।