ধোনির মধ্যস্থতায় CSK-তে হার্দিক? সত্যিটা শেয়ার অশ্বিনের - 24 Ghanta Bangla News
Home

ধোনির মধ্যস্থতায় CSK-তে হার্দিক? সত্যিটা শেয়ার অশ্বিনের

Spread the love

CSK-তে হার্দিক? কী বলছেন অশ্বিন

ক্রিকেটপ্রেমীদের মধ্যে গুঞ্জন ছিল, পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসে হার্দিককে নিতে সরাসরি আসরে নেমেছেন মহেন্দ্র সিং ধোনি। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠছিল, মাহি নিজে উদ্যোগ নিয়ে নাকি হার্দিককে রাজি করানোর চেষ্টা করছেন। এই বিষয়ে অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, ধোনির হস্তক্ষেপে হার্দিকের CSK যাওয়াটা বাস্তবের চেয়ে কল্পনাই বেশি; বরং ভারতীয় অলরাউন্ডারের সম্ভাব্য নতুন ঠিকানা হতে চলেছে রাজস্থান রয়্যালস।

নিজের পডকাস্টে অশ্বিন বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কথা ঘুরছে যে ধোনি নিজে নাকি হার্দিককে CSK-তে আসার জন্য রাজি করাবেন। এটা মানতেই হবে যে হার্দিক দলে এলে চেন্নাইয়ের শক্তি অনেক বেড়ে যাবে। কিন্তু আমার ব্যক্তিগত মত জানতে চাইলে বলব, এটা বাস্তবে ঘটার সম্ভাবনা খুবই কম।’ এরপরেই বোমা ফাটিয়ে অশ্বিন যোগ করেন, ‘আমি অন্দরের যেটুকু খবর পেয়েছি, তাতে হার্দিক পান্ডিয়াকে ট্রেড করার লড়াইয়ে সবার ওপরে নাম রয়েছে রাজস্থান রয়্যালসের। ওরাই এই মুহূর্তে তালিকার শীর্ষে রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *