জামুড়িয়ার ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, চিমনি ভেঙে ৩ শ্রমিকের মৃত্যু, গুরুতর জখম ১ - 24 Ghanta Bangla News
Home

জামুড়িয়ার ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, চিমনি ভেঙে ৩ শ্রমিকের মৃত্যু, গুরুতর জখম ১

Spread the love

স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকদের সূত্রে জানা গিয়েছে, কারখানার তিন নম্বর ইউনিটের জন্য একটি চিমনি তৈরি হচ্ছিল। সেখানে কাজ করছিলেন চার জন শ্রমিক। আচমকাই নির্মীয়মাণ চিমনিটি ভেঙে পড়ে বলে অভিযোগ। চাপা পড়ে যান শ্রমিকরা। বিকট শব্দে ছুটে আসেন কারখানার অন্য কর্মীরা। তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। ছুটে আসেন স্থানীয় বিজেপি বিধায়ক বিজন মুখোপাধ্যায়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *