Sheikh Shajahan: ছাপালেন সবাইকে, প্রথমেই সেঞ্চুরি হাঁকালেন শেখ শাহজাহান - Bengali News | Sheikh shajahan Shahjahan laundered 137 crores of black money under the cover of Corn business. - 24 Ghanta Bangla News
Home

Sheikh Shajahan: ছাপালেন সবাইকে, প্রথমেই সেঞ্চুরি হাঁকালেন শেখ শাহজাহান – Bengali News | Sheikh shajahan Shahjahan laundered 137 crores of black money under the cover of Corn business.

Spread the love

শেখ শাহজাহান (ফাইল ছবি)Image Credit source: Facebook

কলকাতা:   প্রথম দিনেই সন্দেশখালির শেখ শাহাজানের সেঞ্চুরি! ইডি হেফাজতে যাওয়ার প্রথম দিনেই দুর্নীতির সংখ্যা একশোর সীমা ছাড়াল। তদন্তকারীরা জানতে পেরেছেন, চিংড়ি মাছের ব্যবসার আড়ালে ১৩৭ কোটি কালো টাকা সাদা করেছেন শাহজাহান। মাছের রফতানির কাজ করা দুটি সংস্থার মাধ্যমে শাহজানের সংস্থায় ওই পরিমাণ টাকা ঢুকেছিল। টাকা লেনদেনের নথিও সংগ্রহ করেছে ইডি।

শাহজাহান নিয়ন্ত্রিত এসকে সাবিনা ফিশারি সংস্থায় ম্যাগনাম এক্সপোর্টস মাধ্যমে ঢুকেছিল ১০৪ কোটি টাকা। ২০১২ থেকে ২০২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষে ওই টাকা ঢুকেছিল। আবার অনুপ কুমার সোম নামে এক ব্যবসায়ীর থেকে ২০২৩-২৪ অর্থবর্ষে ঢুকেছিল ৩৩ কোটি টাকা।

চিংড়ি মাছ কেনাবেচার ভুয়ো বিল বানিয়ে এই ১৩৭ কোটি কালো টাকা সাদা করার অভিযোগ। তদন্ত এগোলে এই সংখ্যা আরও অনেক লাফিয়ে বাড়বে, মনে করছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত মার্চ মাসের মাঝামাঝি সময়েই শাহজাহানের বিরুদ্ধে আমদানি-রফতানি মামলার তদন্তের সূত্রে সন্দেশখালির একাধিক জায়গায় হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। ধামাখালির কাছে একটি মাছের পাইকারি বাজারে তল্লাশি চলে। এই বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লার বাড়িতেও চলে তল্লাশি। গত ২৩ ফেব্রুয়ারি এই মামলার তদন্তে  হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছ’জায়গায় হানা দেন ইডি আধিকারিকেরা। তল্লাশি চলেছিল শাহজাহান ঘনিষ্ঠ কয়েকটি ব্যবসায়ীর বিরুদ্ধেও। ইডি সূত্রে খবর, শাহজাহান ঘনিষ্ঠ এই ব্যবসায়ীদেরও অনেকে  চিংড়ি মাছের ব্যবসায় যুক্ত ছিলেন। অভিযোগ, মাছের ব্যবসায় দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *