‘মেঘ না চাইতে জল’, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পঞ্চম T20-র আগে হঠাৎ-ই দলে ভুবনেশ্বর
২০২৬ সালের IPL-এই ১৬ ম্যাচে ২৮টি উইকেট নিয়েছেন তিনি। তাঁর ইকোনমি রেট ছিল ৭.৯৫। RCB-র শিরোপা ধরে রাখার লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই পেসার। নতুন বলে সুইং করানো এবং ইনিংসের শেষ দিকে কার্যকর বোলিং করার দক্ষতার জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে ভুবনেশ্বর এখনও গুরুত্বপূর্ণ বিকল্প। অর্শদীপ শেষ ম্যাচে খেলতে না পারলে তাঁর অভিজ্ঞতা ভারতীয় দলের কাজে লাগতে পারে।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতের সংশোধিত দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, ময়াঙ্ক যাদব, নমন ধীর এবং ভুবনেশ্বর কুমার।