উন্নত গ্রামের বার্তা মাঝি পারগানার - 24 Ghanta Bangla News
Home

উন্নত গ্রামের বার্তা মাঝি পারগানার

Spread the love

শিবিরের মূল বক্তা ছিলেন শালবনি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমপাকুমার হেমব্রম জাতিসংঘের নির্ধারিত টেকসই উন্নয়নের ১৭টি লক্ষ্যের কথা তুলে ধরেন। ভারত সরকারের পঞ্চায়েতিরাজ বিভাগের নির্ধারিত ন’টি থিমের সঙ্গে গ্রামোন্নয়নের সম্পর্ক ব্যাখ্যা করেন। দারিদ্রমুক্ত, উন্নত, সুস্থ, শিক্ষাবান্ধব, পর্যাপ্ত জলসম্পন্ন, পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম, স্বয়ংসম্পূর্ণ পরিকাঠামো, সামাজিক ন্যায় ও সুরক্ষা, সুশাসন এবং নারী-বান্ধব গ্রাম গড়ে তোলার উপরে বিশেষ গুরুত্ব দেন তিনি। তাঁর কথায়, ‘সরকারি উদ্যোগের পাশাপাশি এই প্রাচীন সামাজিক ব্যবস্থার সহযোগিতায় উন্নয়নের লক্ষ্য পূরণ সহজ হবে।’ ডক্টর হেমব্রম বলেন, ‘সরকার পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা পঞ্চায়েত স্তর পর্যন্ত বিস্তৃত হলেও মাঝি পারগানা ব্যবস্থার শিকড় রয়েছে গ্রামস্তরে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি এই প্রাচীন সামাজিক ব্যবস্থার সহযোগিতা পেলে উন্নয়নের লক্ষ্য পূরণ আরও সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *