মন্ত্রীর হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যে চালু হল হাওড়া-কলকাতা ফেরি পরিষেবা - 24 Ghanta Bangla News
Home

মন্ত্রীর হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যে চালু হল হাওড়া-কলকাতা ফেরি পরিষেবা

Spread the love

মন্ত্রীর হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যে চালু হল হাওড়া-কলকাটা ফেরি সার্ভিস (Howrah Kolkata Ferry Service)। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ…

মন্ত্রীর হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যে চালু হল হাওড়া-কলকাটা ফেরি সার্ভিস (Howrah Kolkata Ferry Service)। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাইয়ের হস্তক্ষেপে বৃহস্পতিবার দুপুর থেকেই হাওড়ায় চালু হল ফেরি সার্ভিস।

বৃহস্পতিবার সকালে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি লিমিটেডের কর্মীদের সঙ্গে আলোচনায় বসেন মন্ত্রী। এরপর তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির সঙ্গে কথা বলে কর্মীদের দাবি মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। আশ্বাস পেয়ে কর্মীরা তাদের কর্মবিরতি তুলে নেন। কর্মবিরতি তুলতেই স্বাভাবিক হয় লঞ্চ পরিষেবা।

পুজোর বোনাস না পাওয়ার অভিযোগ এনে বুধবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরি সার্ভিস বন্ধ করে দেন কর্মীরা। এর ফলে কলকাতা-হাওড়ার মধ্যে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। কলকাতা-হাওড়া সহ ১৬টি রুটের ফেরি চলাচল বন্ধ করে দেন ফেরি সার্ভিসের কর্মীরা। চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা। হাওড়া থেকে আর্মেনিয়াম, আহিরীটোলা, শোভাবাজার, বাগবাজার, নাজিরগঞ্জ-মেটিয়াব্রুজ, গাদিয়াড়া-গেঁয়োখালি, নূরপুর, বাউড়িয়া রুটেও লঞ্চ চালানো বন্ধ করে দেন কর্মীরা।

নাজিরগঞ্জ ফেরিঘাটের এক কর্মী বলেন, “আমাদের দাবিদাওয়ার কথা মন্ত্রী উমেশ রাই শুনেছেন। উনি আমাদের পাওনা টাকা দিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি পুজোর সময় লঞ্চ পরিষেবা চালু রাখার অনুরোধ করেছেন। মন্ত্রীর সেই অনুরোধকে সম্মান দিয়েই আমরা কর্মবিরতি তুলে লঞ্চ পরিষেবা চালু করলাম।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *