বাঘের সঙ্গে AI-ভিডিয়ো দিয়ে বিতর্কে ডন, মর্মান্তিক মৃত্যু নিয়েও মশকরা!
এই সময়: সবসময়েই শিরোনামে থাকতে ভালোবাসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশির ভাগ সময়েই কটাক্ষ কিংবা সমালোচনার মুখে পড়েন, তবু তিনি হেডলাইনে থাকতে ‘সদা-অ্যাক্টিভ’! এ বার এমন এক কাণ্ড ঘটালেন, যা তাঁর মানসিক স্বাস্থ্য নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিল। বাঘের সঙ্গে কুস্তি লড়ছেন ডন। পরে আবার ওই বাঘ তাঁর বশ্যতা স্বীকার করায় তিনি তাকে আদরও করছেন— এমনই এক এআই ভিডিয়ো ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন ট্রাম্প।