স্টুটগার্টে দুর্গোৎসবে ফ্রি এন্ট্রি, দেদার পেটপুজো! - 24 Ghanta Bangla News
Home

স্টুটগার্টে দুর্গোৎসবে ফ্রি এন্ট্রি, দেদার পেটপুজো!

Spread the love

বিদেশের মাটিতে সাধারণত ছুটির দিন দেখে পুজো দিন নির্ধারিত হয়, কিন্তু এক্ষেত্রে বাঙালি আচার ও রীতিনীতির সঙ্গে কোনও আপস করতে চান না স্টুটগার্টের বাঙালিরা। তাই পাঁচ দিনের উৎসবে হিন্দু পঞ্জিকা অনুসরণ করেই সব ধরনের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করবেন তাঁরা। পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাবারের আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন প্রজন্মের বাঙালিকে একত্রিত করার এই উদ্যোগ। স্টুটগার্টের ব্যাড কানস্টাট এলাকায় আয়োজিত এই পুজোয় বাডেন-ভুর্টেমবের্গের প্রবাসী বাঙালিরাও অংশগ্রহণ করবেন বলে আশাবাদী আয়োজকরা। সকলকে নিয়ে এই পাঁচ দিন আনন্দ উৎসবে মেতে উঠতে তৈরি তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *