‘বাপ কা বেটা’ নয়, ঝোড়ো ইনিংসে ছক্কার ফুলঝুরিতে দাপট দ্রাবিড়-পুত্রের - 24 Ghanta Bangla News
Home

‘বাপ কা বেটা’ নয়, ঝোড়ো ইনিংসে ছক্কার ফুলঝুরিতে দাপট দ্রাবিড়-পুত্রের

Spread the love

বাবার মতো ডিফেন্সিভ নয়, আগ্রাসী ব্যাটিং অন্বয়ের

অন্বয়ের দাপটে নির্ধারিত ৪৯ ওভারে চার উইকেট হারিয়ে ৪১৮ রান তোলে কর্নাটক। ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ১৭ বছরের এই তরুণ ক্রিকেটার। অন্বয়ের ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা। স্ট্রাইক রেট ২০৭.৩২। মাত্র দু’দিন আগেই চণ্ডীগড়ের বিরুদ্ধে ৬২ বলে ১০৪ রান করেছিল সে। এ বার দিল্লির বিরুদ্ধে জ্বলে উঠল অন্বয়। পরপর দুই ম্যাচে এমন বিধ্বংসী ব্যাটিং করে আরও একবার নিজের দক্ষতার প্রমাণ দিল সে।

অধিনায়কত্বের চাপ সামলেও অন্বয়ের দাপট

কর্নাটকের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক অন্বয়। নেতৃত্ব দেওয়ার পাশাপাশি উইকেটকিপিংয়ের দায়িত্বও সামলাতে হচ্ছে তাকে। তবে অতিরিক্ত দায়িত্ব তার ব্যাটিংয়ে কোনও প্রভাব পড়েনি। বরং দলের প্রয়োজনে রানের গতি বাড়িয়েছে অন্বয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *