CPIM-TMC: এক মঞ্চে বিকাশ রঞ্জন-সৌগত রায়, SIR বাতিলের দাবিই কি ঘুচিয়ে দিচ্ছে মতাদর্শের ফারাক? | CPIM Leader Bikash Ranjan Bhattacharya & TMC MP Sougata Roy seen Sharing One Stage over Demand of SIR Cancellation - 24 Ghanta Bangla News
Home

CPIM-TMC: এক মঞ্চে বিকাশ রঞ্জন-সৌগত রায়, SIR বাতিলের দাবিই কি ঘুচিয়ে দিচ্ছে মতাদর্শের ফারাক? | CPIM Leader Bikash Ranjan Bhattacharya & TMC MP Sougata Roy seen Sharing One Stage over Demand of SIR Cancellation

Spread the love

এক মঞ্চে সৌগত রায় ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য।Image Credit: X

কলকাতা: বিরোধী দলগুলির মধ্যে দূরত্ব ঘুচিয়ে দিচ্ছে এসআইআর? কেন্দ্রে একজোট হয়েছে সব বিরোধীরা। এবার এসআইআর বাতিলের দাবিতে একমঞ্চে দেখা গেল বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সৌগত রায়কে। ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ বসুও।

রবিবার এসআইআর বাতিলের দাবিতে সভা হয় কলকাতায়। সেখানে একই মঞ্চে ছিলেন সিপিআইএম-এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তৃণমূলের সৌগত রায় এবং কংগ্রেসের তরফে প্রসেনজিৎ বসু। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ।

এসআইআর বাতিল এবং ২০২৪ সালের ভোটার লিস্ট অনুযায়ী নির্বাচন করার দাবিতে আয়োজন করা হয়েছিল এই সভার। বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণকে সামনে রেখে এই সভার আয়োজন করে ভারত অভিযান।

বাংলায় বাম-তৃণমূল যৌথ আন্দোলন নিয়ে যখন চর্চা তুঙ্গে, সেই সময়ই এক মঞ্চে দেখা গেল বিকাশ-সৌগতকে। গতকালই বিমান বসু বৃহত্তর স্বার্থে একজোট হওয়ায় সমস্যা না থাকার কথা বলেছিলেন।

অতীতে বাম-কংগ্রেস জোট নিয়ে চূড়ান্ত আলোচনার আগেই, চিট ফান্ড ইস্যুতে পথে নেমেছিলেন কংগ্রেসের আব্দুল মান্নান ও সিপিআইএম-এর সুজন চক্রবর্তী।  দুই পার্টি জোটের সিদ্ধান্ত নেওয়ার আগেই গণ ইস্যুতে সেদিন পথে নেমেছিলেন ওই দুই নেতা। এবার দিল্লিতে বিজেপি বিরোধী সব দল এক হলেও, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের দুই দল বাংলায় কি এক মঞ্চে আসতে পারবে? সিপিআইএম-তৃণমূলের সখ্যতার এই জল্পনাই আরও উসকে দিল এসআইআর বাতিলের দাবিতে এক মঞ্চে সিপিআইএম, কংগ্রেস এবং তৃণমূল নেতৃত্বের উপস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *