অভিষেকেই জায়ান্ট কিলিং, মুম্বই সিটিকে হারিয়ে ISL শুরু চার্চিল ব্রাদার্সের - 24 Ghanta Bangla News
Home

অভিষেকেই জায়ান্ট কিলিং, মুম্বই সিটিকে হারিয়ে ISL শুরু চার্চিল ব্রাদার্সের

Spread the love

জামশেদপুর এফসি-র থেকে স্পোর্টিং লাইসেন্স কিনে চলতি মরশুমে ISL-এ নেমেছে চার্চিল। এর আগে গত মরশুমে তাদের আইলিগ জেতা নিয়ে বিতর্ক কম হয়নি। শেষে ইন্টার কাশীকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এত কাঠখড় পুড়িয়ে খেলতে নেমে অভিষেককে স্মরণীয় করে রাখল আলেমাও চার্চিলের দল।

ঘরের মাঠে শুরু থেকেই সুশৃঙ্খল ফুটবল খেলে চার্চিল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় চার্চিল। ৫৭তম মিনিটে এক নিখুঁত কর্নার থেকে ভেসে আসা বলে লাফিয়ে উঠে জোরালো হেডারে চার্চিলকে এগিয়ে দেন গৌরব ভোরা (১-০)। অতীতে নর্থইস্ট ইউনাইটেড ও মহামেডান স্পোর্টিংয়ের হয়ে আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে এই ভারতীয় ডিফেন্ডারের।

পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মুম্বই সিটি একের পর এক আক্রমণ শানাতে শুরু করলেও কাজের কাজটি করে যায় চার্চিলই। ম্যাচের ৮৬তম মিনিটে প্রতিআক্রমণ থেকে এক চমৎকার চালে মুম্বইয়ের গোলরক্ষক টিপি রেহনেশকে ডজ করে বল ফাঁকা জালে ঠেলে ব্যবধান ২-০ করেন চার্চিলের বিদেশি ফরোয়ার্ড সেবাস্টিয়ান গুতিয়েরেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *