Durga Puja 2026 | Puja Preparation | সিঁদুরের বদলে আবিরে দেবীবরণ, কাঁকুড়গাছি মিলন সমিতির পুজোয় - 24 Ghanta Bangla News
Home

Durga Puja 2026 | Puja Preparation | সিঁদুরের বদলে আবিরে দেবীবরণ, কাঁকুড়গাছি মিলন সমিতির পুজোয়

Spread the love

দুর্গাপুজোয় দেবীর আগমন ঘিরে কাঁকুড়গাছি মিলন সমিতির মণ্ডপে দেখা গেল এক অন্যরকম উদযাপন। ঢাকের তালে, কাশফুলের আবহে আর গেরুয়া আবিরের রঙে বর্ণময় হয়ে উঠল মণ্ডপ। রাজকীয় আয়োজনে মাতৃপ্রতিমার আগমনকে ঘিরে উচ্ছ্বাসে মাতলেন ক্লাবের দুর্গাবাহিনীরা। দশমীতে সিঁদুর খেলার পরিচিত ছবি তো রয়েছেই, তবে এখানে দেবীর আগমন উপলক্ষে আবির খেলায় মেতে উঠলেন মহিলারা। তাঁদের কথায়, ‘এ এক অন্য অনুভূতি’। কাঁকুড়গাছি মিলন সমিতির এই বিশেষ আয়োজনের মুহূর্ত দেখুন Ei Samay-এর এই প্রতিবেদনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *