গভর্নরস গোল্ড কাপ থেকে বিদায় লাল-হলুদের
সায়ন সেনগুপ্ত, কলকাতা: সাফল্যের মধ্য দিয়ে মরসুম শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। আন্তোনিও লোপেজ হাবাসের হাত ধরে বহু বছর পর ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: সাফল্যের মধ্য দিয়ে মরসুম শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। আন্তোনিও লোপেজ হাবাসের হাত ধরে বহু বছর পর ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ এসেছে ঘরে। এই ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তীতে প্রিমিয়ার ডিভিশন লিগ তথা কলকাতা লিগ জিততে বদ্ধপরিকর ছিল লাল-হলুদের ছোটরা। কিন্তু চূড়ান্ত সাফল্য আসেনি। শেষ পর্যন্ত বাজিমাত করে পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। সেই নিয়ে বাঁধ ভাঙা উচ্ছাস দেখা গিয়েছিল ফুটবলপ্রেমীদের মধ্যে।
তারপর গত কয়েকদিন আগেই আইএফএ শিল্ডের ফাইনালে পরাজিত হয় ইস্টবেঙ্গল। সেই ধাক্কা কাটিয়ে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে ভালো পারফরম্যান্স করতে চাইবেন ফুটবলাররা। তবে এসবের মাঝেই গত কয়েকদিন আগে সিকিম গভর্নর গোল্ড কাপ খেলতে গিয়েছিল লাল-হলুদের জুনিয়র দল। এবারের এই টুর্নামেন্ট নিয়ে ব্যাপক প্রত্যাশা ছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। তবে আজ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সিকিম এফসির বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গলের ছোটরা। যেখানে শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয় মশাল ব্রিগেড। দলের হয়ে একটিমাত্র গোল করেন জয় বাজ।
অন্যদিকে গোল করেন নুহু সেইডু ও টেন্ডন লেপচা। এদিন প্রথমার্ধে নুহুর গোলে সিকিম দল এগিয়ে থাকলেও ম্যাচের পঞ্চম কোয়ার্টারে সমতায় ফিরেছিল ইস্টবেঙ্গল। কিন্তু নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত সময়ের শেষের দিকেই নিজেদের ভুল বোঝাবুঝির জেরে গোল হজম করে ময়দানের এই প্রধান।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.