ওজন দেড় থেকে দুই কেজি, বিশালাকৃতির কাঁকড়া দেখতে ভিড় মধ্যমগ্রামে, দামে টেক্কা দিচ্ছে ইলিশকেও
তবে শুধুই কি দেখতে ভিড় জমছে? নাকি ক্রেতারা কিনছেন সেই মাছ? মাছ ব্যবসায়ী জানান, ক্রেতা অবশ্যই রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু কাঁকড়া বিক্রিও হয়েছে। তবে দাম কেমন? দিলীপ জানান, কেজি প্রতি ২০০০ টাকা। ফলত, বিশালাকৃতির একেকটি কাকঁড়ার দাম পড়ছে ৩ হাজার টাকার উপরে। মাছ ব্যবসায়ী জানান, যে পরিমাণ কাকঁড়া মজুত করা হয়েছে, তা আগামী কালের মধ্যে বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।