সৌদি আরবের বিমানবন্দরে হুথির হামলা, নিহত অন্তত ৩ জন - 24 Ghanta Bangla News
Home

সৌদি আরবের বিমানবন্দরে হুথির হামলা, নিহত অন্তত ৩ জন

Spread the love

আরও তীব্র হচ্ছে সৌদি আরব এবং হুথির মধ্যে সংঘাত। আগেই রিয়াধ-সহ সৌদি আরবের দু’টি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছিল ইয়েমেনের হুথি গোষ্ঠী। ওই হামলায় তিন জন নিহত হয়েছেন বলে বুধবার জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ।

রিয়াধের কিং খালিদ বিমানবন্দর (King Khalid Airport) ছাড়াও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে (Abha International Airport) হামলা চালানো হয় বলে জানিয়েছে সৌদি আরব। সৌদি জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশনের বিবৃতি অনুসারে, হুথি হামলায় নিহত হয়েছেন তিন জন এবং আহত হয়েছেন ৩৬ জন। এর মধ্যে দক্ষিণাঞ্চলের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই মহিলা এবং আরও ২৮ জন আহত হয়েছেন। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় সুদানের এক নাগরিক নিহত এবং পাঁচজন সৌদি নাগরিকসহ মোট আট জন আহত হয়েছেন।

মঙ্গলবার এবং বুধবার ওই হামলাগুলি চালানো হয়। তবে কোন বিমানবন্দরে কখন আঘাত করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি।

আগেই এই হামলার দায় স্বীকার করেছিল হুথি গোষ্ঠী।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *