Nobel Prize 2026 | Karl Deisseroth
২০২৬ সালের নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ও বায়োইঞ্জিনিয়ার Karl Deisseroth। তবে আন্তর্জাতিক এই বিরাট স্বীকৃতির চেয়েও বিশেষ হয়ে উঠল তাঁর নিজের ঘরের একটি মুহূর্ত। সকালে ঘুম থেকে ওঠা সন্তানদের ডেকে পরম স্নেহে জড়িয়ে ধরে তিনি জানালেন তাঁর জীবনের এই মহৎ প্রাপ্তির খবর। বাবার নোবেল জয়ের খবর শুনে ছেলে-মেয়েদের বাঁধভাঙা উচ্ছ্বাস, কান্না, আলিঙ্গন আর গর্বের এক মন জয় করা দৃশ্য ক্যামেরাবন্দি হলো। দেখুন নোবেলজয়ী বাবার সেই আবেগঘন পারিবারিক মুহূর্ত।